
নির্ধারিত সময়ের এক দিন পর অর্থাৎ ২১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হতে পারে। এমন তথ্য জানিয়েছে বইমেলা স্ট্যান্ডিং কমিটির সূত্র। সাধারণত সরকারপ্রধান বইমেলা উদ্বোধন করে থাকেন। সময়সূচি সমন্বয়ের কারণেই এক দিন পিছিয়ে মেলা শুরু হতে পারে বলে জানা গেছে।
স্ট্যান্ডিং কমিটির সূত্র জানায়, বিষয়টি নিয়ে ইতিমধ্যে বৈঠকে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে।
এর আগে ঘোষণা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও এগোচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানিয়েছে, মেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ২০ ফেব্রুয়ারি ধরেই যাবতীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এদিকে মেলা পেছানোর দাবিতে ‘প্রকাশক ঐক্য’-এর ব্যানারে একদল প্রকাশক আন্দোলন করে আসছেন। তাঁদের দাবি, লোকসান এড়াতে রমজানের পরে বইমেলা আয়োজন করা উচিত। তবে রমজান মাসেই মেলা করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলা একাডেমি। তাদের ভাষ্য, বইমেলা আয়োজনের সিংহভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ ছাড়া এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহের কারণে তখন মেলা আয়োজন বাস্তবসম্মত নয়।
এবার মেলায় প্রকাশকদের চাওয়া অনুযায়ী সংস্কৃতি মন্ত্রণালয় স্টলের ভাড়া ৫৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত দিয়েছে। এটি মন্ত্রণালয় ভর্তুকি দেবে। এখন পর্যন্ত ৩৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান আবেদন করেছে এবং টাকাও পরিশোধ করেছে। আরও কিছু প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রক্রিয়াধীন বলে মেলা কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন।
ইতিমধ্যে ৫১৫টি ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কিছু ইউনিট বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। স্টল বিন্যাসের লটারিও হয়ে গেছে। গত শনি ও রোববার দুই ধাপে আবেদনকারী প্রকাশনা সংস্থাগুলোর লটারি হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
২ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৬ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৬ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২০ দিন আগে