
ঢাকার দোহারে বেসরকারি ক্লিনিকে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে লোকজনকে সরিয়ে দিয়েছে। আজ শুক্রবার এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে পেটব্যথা নিয়ে রেনু বেগম (৫৫) নামের এক নারী স্থানীয় ডিএন মেডিকেল সার্ভিস ক্লিনিকে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর পিত্তথলিতে পাথর শনাক্ত করেন। আজ (শুক্রবার) সকালে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং ৯টার দিকে অস্ত্রোপচার হয়। বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে স্বজনদের জানানো হয়, রোগী মারা গেছেন।
এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে এসে মৃত্যুর কারণ জানতে চান। একপর্যায়ে তাঁরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাঠিপেটা করে। এতে উত্তেজনা বৃদ্ধি পায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মৃত নারীর স্বামী আমিন চোকদার অভিযোগ করে বলেন, ‘ভুল চিকিৎসার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর আজকের পত্রিকা বলেন, এ বিষয় থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। পুলিশ বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সরিয়ে দিয়েছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চা-শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নাটকটি...
৬ ঘণ্টা আগে
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। আজ শুক্রবার ভোট গণনা শেষে এই ফলাফল পাওয়া যায়।
৬ ঘণ্টা আগে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলায় তিন দফা রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। আহত শিশু-কিশোরদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে