ঢাকা : রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন আসিফ ইকবাল সনি (৫০) নামের এক করোনা রোগী। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আসিফ রাজধানীর নিউ ইস্কাটনে থাকতেন। তিনি হাসপাতালের কোভিড বিভাগে একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের একজন স্টাফ জানান, শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় কোন এক ফাঁকে ১১ তলা থেকে লাফ দেন আসিফ। আত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি লিখে যান, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর পর মরদেহ যেন ইসলামী শরীয়ত অনুযায়ী দাফন করা হয়।’
ওই স্টাফ আরও জানান, চিরকুটে আসিফের স্বজনদের কয়েকজনের মোবাইল নম্বর পাওয়া গেছে। তবে যোগাযোগ করা হলেও কেউ মরদেহ নিতে আসেননি। পরে লাশটি পুলিশ হেফাজতে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, আসিফ মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন। স্বজনদের বেশীরভাগই আমেরিকায় বাস করেন। গত ৯ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তখন কিছু স্বজন তাকে রেখে গেলেও পরবর্তীতে আর খোঁজ নেননি।
শনিবার (১৭ এপ্রিল) মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ আজকের পত্রিকাকে বলেন, আসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। আমরা তাঁর স্বজনদের সাথে যোগাযোগ করেছি, তারা কেউই লাশ নিতে রাজি নন।
এদিকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বলেন, লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কেন তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬