
গত ১৭ বছরে পর্যটন খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ‘পর্যটন খাতকে লাভজনক ও গতিশীল করতে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। দেশের পর্যটন স্পটগুলোর কৌশলগত ব্র্যান্ডিং এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে পর্যটন খাতে নতুন গতি আনা সম্ভব।’ তাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত দেশজুড়ে দীর্ঘদিন ধরে লোকসানে থাকা হোটেল ও রেস্তোরাঁগুলো চিহ্নিত করে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে পরিদর্শনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও নির্দেশনা দেন, করপোরেশনের বিদ্যমান যানবাহন পর্যায়ক্রমে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহন দিয়ে প্রতিস্থাপন করতে হবে। এতে পরিচালন ব্যয় কমবে এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে।
সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কৌশল নিয়ে একটি উপস্থাপনা পেশ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, নির্বাচনের পরপরই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমন্বয়হীনতায় তা ম্লান হতে শুরু করেছে। সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রত্যাশা...
৪ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের পারপূগী গ্রাম এখন কৃষকের সাফল্যের গল্পে ভরপুর। বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকের পরিশ্রমের ফল পাকা ভুট্টা দোল খাচ্ছে। অনুকূল আবহাওয়া ও উন্নত জাত ব্যবহারের কারণে এ বছর জেলায় বিএডিসি হাইব্রিড ভুট্টা-৩ (বি-৩৩৫৫) জাতের বাম্পার ফলন হয়েছে। একই সঙ্গে বাজারদর স্থিতিশীল থাকায় কৃষকের...
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ কোটি ৬০ লাখ টাকার দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের ভবনের মাত্র ৪০টি কলাম নির্মাণ করা হয়েছে। এর পর থেকে প্রায় এক বছর কাজ বন্ধ রয়েছে। ঠিকাদার, পিআইওসহ সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে একদিকে হাজারো শ্রমিক পড়েছেন মজুরি অনিশ্চয়তায়, অন্যদিকে বানভাসিদের সামনে...
৪ ঘণ্টা আগে
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মৌসুমের আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম। জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন এলাকার গাছ থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। এদিকে ফলন ভালো হলেও ন্যায্য দাম নিয়ে হতাশ স্থানীয় চাষিরা।
৫ ঘণ্টা আগে