
রিডিং রুমে বসাকে কেন্দ্র করে এক ছাত্রীর গায়ে গরম চা ঢেলে দিয়ে হাত মচকে দেওয়ার অভিযোগ উঠেছে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি আয়েশা ইসলাম মীমের বিরুদ্ধে।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাত্রীনিবাসের ৩১৩ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
আয়েশা ইসলাম মীম শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারী হিসেবে পরিচিত ৷ রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী।
ভুক্তভোগী শিক্ষার্থী ২০১৬-১৭ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পরিবারের শঙ্কার কথা ভেবে গণমাধ্যমে নাম-পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানান ভুক্তভোগী শিক্ষার্থী।
সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে রিডিং রুমের দরজা ব্লক করে মীমের অনুসারী এক শিক্ষার্থী টেবিল বসিয়ে পড়ছিলেন। এতে চলাচলে বিঘ্ন ঘটায় ভুক্তভোগী শিক্ষার্থী তাঁকে সরে বসতে বলেন। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর রুমে এসে তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে রুমে মগে থাকা গরম চা তাঁর পায়ে ঢেলে দেন এবং হাত মচকে দেন। পরে রুমের সবাইকে বের করে দিয়ে তাঁকে হেনস্তার হুমকি দেন আয়েশা।
এ বিষয়ে আয়েশা ইসলাম মীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি, তাই অনেকে শত্রুতাবশত অভিযোগ করে। এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।’
এ বিষয়ে জানতে তামান্না জেসমিন রিভাকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমরা জেনেছি। হোস্টেল কর্তৃপক্ষ বিষয়টি দেখছে। আমরা ব্যবস্থা নেব।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নাজমুন নাহারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬