
জাল ভিসা ও পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ থেকে কানাডায় মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত মঙ্গলবার সিলেটের মজুমদারপাড়া টিঅ্যান্ডটি কলোনি এলাকা থেকে মাসুম আহমেদ (৩৪) নামের এই ব্যক্তিকে আটক করে সংস্থাটির মানব পাচার অপরাধ দমন ইউনিটের একটি টিম। আজ শুক্রবার দুপুরে সিআইডির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল কানাডিয়ান পাসপোর্ট প্রস্তুতকারী মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য মাসুম। সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে অন্য সহযোগীদের নিয়ে কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল পাসপোর্ট তৈরি করে নিরীহ মানুষদের উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করে থাকে এই চক্র।
এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে