
কথিত একটি ওয়েবসাইট খুলে তাতে পরিচিত ও জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও সেলিব্রেটিদের নাম ও ছবি ব্যবহার করে অর্থের বিনিময়ে তাঁদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের বিজ্ঞাপন দেওয়া হতো। কিন্তু বাস্তবে ব্যবহার করা হতো অসহায় মেয়েদের। এই সকল মেয়েদের সেলিব্রিটি বানানোসহ বিভিন্ন প্রলোভনে অনৈতিক কাজে বাধ্য করত একটি চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাসুম বিল্লাহ (২৮), বিউটি (৪২), সাবিনা আলম (৫০) ও মো. রুবেল (৩০)।
গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ,৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন।
ইমাম হোসেন জানান, ‘চক্রটি নামীদামি মডেল, অভিনেত্রী ও সেলিব্রেটিদের নাম ও ছবি ব্যবহার করে অর্থের বিনিময়ে অনৈতিক কাজের বিজ্ঞাপন দিত। চক্রের অন্যতম সদস্য মাসুম বিল্লাহ একটি ওয়েবসাইট ব্যবহার করে এবং এসএমএসের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মানুষের কাছে প্রচার করত। আর এ কাজে বাধ্য করা হতো ঢাকাসহ বিভিন্ন এলাকার অসহায় তরুণীদের। টার্গেট নির্ধারণ করার পর তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিভিন্ন প্রলোভনে এ কাজে বাধ্য করা হয়। চক্রটি তাঁদের এই কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সামাজিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি করে আসছে।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬