
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ঢাকায় জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না আজ মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান ছয়জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন—ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ওরফে মধু, কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি মো. স্বাধীন ইসলাম, ধামরাই যুবলীগের সদস্য হাসিবুল হোসেন ওরফে লিটন মোল্লা, দৌলতপুর আওয়ামী লীগের সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী ও মনপুরা থানা যুবলীগের সদস্য মাকসুদুর রহমান বাবলু।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজায় অংশগ্রহণের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সমবেত হন।
জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ মসজিদ থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে নেওয়ার সময় তাঁরা জয় বাংলা স্লোগান ও সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যরা পালিয়ে যান।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজে। যানবাহনের চাপে সরু এই মহাসড়কের মাদারীপুর অংশের ৪৭ কিলোমিটার এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তবুও ঝুঁকি নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করছে। একদিকে সরু সড়ক, অন্যদিকে ইজিবাইক...
১ ঘণ্টা আগে
বগুড়া শাজাহানপুরের ভাদাইকান্দি গ্রামে সংঘর্ষে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের শিকার হয়ে বাড়ি ছেড়েছে স্থানীয় কয়েকটি পরিবার। গত প্রায় ১০ মাস গ্রামের পাঁচটি বাড়ির ১৩ পরিবার নিজ ভিটেমাটিতে ফিরতে পারছে না। লুটপাটের ঘটনায় আদালতে পৃথক তিনটি মামলা হলেও থানা-পুলিশের কোনো তৎপরতা...
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ১৩টি উপজেলার বিভিন্ন এলাকার বাগানে গাছ থেকে পাড়ার সময় যেসব লিচু ঝরে পড়ে সেগুলো কুড়ায় একদল শিশু। ওরা সবাই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। ঈদুল আজহার ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা প্রতিদিন ভোরে ছুটছে লিচুবাগানে। পরে তারা ঝরা লিচুর পসরা সাজিয়ে সড়কের ধারে বসে। তা থেকে তাদের বাড়তি আয় হয়।
২ ঘণ্টা আগে
লিচুর রাজ্য খ্যাত দিনাজপুরে জমে উঠেছে বেচাকেনা। জেলা শহরের কালীতলায় লিচুর প্রধান বাজারে ভোর থেকে মধ্যরাত অবধি চলছে বেচাকেনা। পাইকারেরা লিচু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি বিভাগ জানিয়েছে, দিনাজপুরে প্রায় ১ হাজার কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে।
২ ঘণ্টা আগে