স্বামীর অত্যাচার সইতে না পেরে চায়না খাতুন (৩০) নামে দুই কন্যা সন্তানের জননী এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা এটি আত্মহত্যা। তবে নিহতের স্বজনদের দাবি মাদকাসক্ত স্বামী অত্যাচার করে তাঁকে হত্যা করেছেন। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তোরাপ শেখেরপাড়ায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর গৃহবধূর স্বামী রেজাউল শেখ (৩৫) বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি স্থানীয় আফসার শেখের ছেলে।
নিহত চায়না খাতুনের বাবা সিরাজ দেওয়ান বলেন, ‘৯ বছর আগে রেজাউলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেই। বিয়ের পর থেকেই সে আমার মেয়েকে নানাভাবে অত্যাচার করত। ঠিকমতো রোজগার করত না। নেশা করা সহ নানা বাজে আড্ডায় লিপ্ত থাকত। নিয়মিত অনেক রাত করে বাড়ি ফিরত। আমার মেয়ে ও দুই নাতনির ঠিকমতো ভরণ পোষণ দিত না। প্রায়ই আমার বাড়িতে পাঠিয়ে দিত। সংসারে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। আমি সাধ্যমতো চাল-ডাল, টাকা-পয়সা দিয়ে সাহায্য করতাম। গতকাল শুক্রবার রাতে এ সব বিষয় নিয়ে ঝগড়া হলে রেজাউল আমার মেয়েকে গলা টিপে হত্যা করে এবং সে বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীদের কাছ থেকে সব জেনে ছুটে এসে আমি মেয়ের মরদেহ দেখতে পাই। আমি এর ন্যায় বিচার চাই।’
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটাকে আত্মহত্যা বলে মনে হয়েছে। গৃহবধূর স্বামী একজন মাদকাসক্ত বলে জানতে পেরেছি। অভাবের সংসারে ঝগড়া-বিবাদের একপর্যায়ে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তারপরও প্রকৃত ঘটনা জানার জন্য মরদেহ ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামী রেজাউলকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৭ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে