
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নে একটি সরকারি খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বাবা-ছেলের বিরুদ্ধে। এতে দাড়িগাও, আউরা হাটি, বালুয়াটেকসহ আশপাশের কয়েকটি গ্রামে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাড়িগাও গ্রামের মনির হোসেন ও তাঁর ছেলে রুবেল হোসেন বাড়ি ও মুরগির খামারে যাতায়াতের সুবিধার্থে দাড়িগাও খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ করেছেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান বলেন, ‘বাস্তা ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও তাঁর বাবা মিলে একটি গুরুত্বপূর্ণ সরকারি খালের মুখ বন্ধ করে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দীর্ঘ একটি স্থায়ী রাস্তা নির্মাণ করেন। কয়েক মাস আগে নির্মিত এই রাস্তা এখন খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে।’
এলাকাবাসী জানান, দাড়িগাও খালটি শত বছরের বেশি সময় ধরে প্রবহমান। আশপাশের গ্রামের বৃষ্টির পানি এই খাল দিয়ে ধলেশ্বরী নদীতে গিয়ে পড়ত। বর্তমানে খালে পানি কম থাকলেও বর্ষার মৌসুমে এটি ছিল পানি নিষ্কাশনের প্রধান পথ।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খালের মুখ বন্ধ থাকলে আসন্ন বর্ষা মৌসুমে দাড়িগাও, আউরা হাটি ও বালুয়াটেক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এতে ফসলি জমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত খালের মুখ খুলে দিয়ে আগের মতো পানিপ্রবাহ নিশ্চিত করা হোক। তা না হলে পুরো এলাকায় বড় ধরনের দুর্ভোগ তৈরি হতে পারে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওমর ফারুক বলেন, এই ঘটনায় এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের নোটিশ করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
২১ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি
৩২ মিনিট আগে
পুলিশ জানায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। পথে হঠাৎ তাঁর মোটরসাইকেলটি সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জের পশ্চিম গেট-সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা...
৪২ মিনিট আগে