সম্প্রতি রুমে থাকতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার টাকা দাবি নিয়ে দুই ছাত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অডিও ফাঁস হয়েছিল। এবার সেই ছাত্রীদের আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ইডেন কলেজের একটি সূত্র জানায়, আটকে রাখা অবস্থায় ওই দুই ছাত্রীর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য হুমকি দিয়েছেন রিভা। আগের ঘটনা অডিও ভাইরাল করার স্বীকারোক্তি চান তিনি। তা না হলে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেন।
আজ মঙ্গলবার সকালের দিকে সাড়ে ছয় ঘণ্টা মানসিক ও শারীরিক নির্যাতনের পর অবশেষে ‘মিথ্যা স্বীকারোক্তি’ দিতে বাধ্য হন ওই দুই ছাত্রী। ইডেন কলেজের রাজিয়া বেগম ছাত্রীনিবাসের একটি কক্ষে এ নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়। পরে হলের প্রাধ্যক্ষ নারগিস রুমা গিয়ে ওই দুই ছাত্রীকে উদ্ধার করেন। ভুক্তভোগী দুই শিক্ষার্থীর নাম রুপা ও মিথিলা।
বিকেলে ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেত্রী এবং শিক্ষক ভুক্তভোগী দুই ছাত্রীকে ঘটনা খুলে বলার জন্য নানাভাবে আশ্বস্ত করছেন। এই ভিডিও ক্লিপ আজকের পত্রিকার হাতে পৌঁছেছে।
ভিডিওতে একজন ভুক্তভোগীকে বলতে দেখা যায়, ছাত্রলীগ সভাপতি তাঁদের আটকে রেখে ‘এক পায়ে পাড়া দিমু, আরেক পায়ে টাইনা ছিঁড়ে ফেলব’ শিরোনামে প্রকাশিত সংবাদ মিথ্যা এই মর্মে স্বীকারোক্তি দিতে বলেন। ওই ঘটনার অডিও রেকর্ড করতে নির্দেশ দিয়েছেন শাখা ছাত্রলীগের সহসভাপতি সুমনা মীম—এমন স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। স্বীকারোক্তি না দিলে বিবস্ত্র করে ভিডিও করে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন রিভা। তখন দুই ছাত্রী রিভার লিখে দেওয়া স্বীকারোক্তি পড়তে বাধ্য হন। সেটি রিভা এবং অন্যরা রেকর্ড করেন।
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, রাজনৈতিক নানা কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করেন রিভা। অসুস্থ থাকলেও ছাড় দেন না তিনি। দীর্ঘদিন ধরেই এই নিপীড়ন চলছিল। কিন্তু সেদিন প্রমাণ রাখার জন্য তিনি অডিও রেকর্ড করেন। ছাত্রলীগের সহসভাপতি সুমনা মীম তাঁকে কখনো এ ব্যাপারে নির্দেশনা বা পরামর্শ দেননি।
এ সময় ভুক্তভোগী অপর ছাত্রীকে নিরাপত্তার আশ্বাস দিয়ে ঘটনার বর্ণনা দিতে বললে তিনি ভয়ে সিঁটিয়ে থাকেন। পড়াশোনার জন্য ক্যাম্পাসে আরও কয়েক বছর থাকতে হবে, এই কারণে নিরাপত্তাহীনতার আশঙ্কায় তিনি কিছুই বলতে চাচ্ছিলেন না। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, এই ভিডিও বাইরে ছড়িয়ে পড়লে তাঁর নিরাপত্তা দেবে কে?
এর আগে গত শুক্রবার হলরুমের নিয়ন্ত্রণ নিয়ে একটি অডিও রেকর্ডের সংবাদ প্রকাশ করে আজকের পত্রিকা। পরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তামান্না জেসমিন রিভাকে একাধিকবার ফোন কল করা হলেও রিসিভ করেননি।
এ ব্যাপারে জানতে চাইলে রাজিয়া বেগম ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নারগিস রুমা বলেন, ‘এ রকম কোনো বিষয় আমার জানা নেই।’
ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার কলা করা হলে তিনিও রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে মেসেজের কোনো প্রত্যুত্তর দেননি।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬