রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল দিতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থী মারা গেছে। ওই শিক্ষার্থীর নাম সাকিবুল হাসান (১৪)। সে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ শনিবার দুপুর ১২টার দিকে পুকুরে তলিয়ে যায় সাকিবুল। পরে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ২টার দিকে সাকিবুল মারা যায়।
হাসপাতালে সাকিবুল হাসানের বাবা আবদুল করিম জানান, তাদের বাসা শান্তিবাগ এলাকায়। সাকিবুল রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ত। এক ভাই, এক বোনের মধ্যে সাকিবুল ছিল বড়।
তিনি আরও বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে সাকিবুল তার মাকে খেলার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর বন্ধুদের মাধ্যমে জানতে পারি রাজারবাগ পুলিশ লাইনসের ভেতরে বড় মসজিদের পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় সাকিব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাকিবুলের মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৯ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২১ ঘণ্টা আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৯ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৯ দিন আগে