
রাজধানীর তেজগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন এলাকার সংশ্লিষ্ট থানা-পুলিশ। তাঁদের মধ্যে তেজগাঁও বিভাগ এলাকার ৯২ জন এবং যাত্রাবাড়ী থানা এলাকার ২৫ জন আসামি।
আজ মঙ্গলবার পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার দিনব্যাপী তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানার নিয়মিত অভিযানে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানা-পুলিশ গ্রেপ্তার করে ১৮ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, হাতিরঝিল থানা ৭ জন, আদাবর থানা ১১ জন, মোহাম্মদপুর থানা ৪৩ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে একই দিনে যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন পুরোনো মামলার আসামি, ৩ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং ২১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

প্রায় সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, নির্বাচনের পরপরই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমন্বয়হীনতায় তা ম্লান হতে শুরু করেছে। সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রত্যাশা...
৪ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের পারপূগী গ্রাম এখন কৃষকের সাফল্যের গল্পে ভরপুর। বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকের পরিশ্রমের ফল পাকা ভুট্টা দোল খাচ্ছে। অনুকূল আবহাওয়া ও উন্নত জাত ব্যবহারের কারণে এ বছর জেলায় বিএডিসি হাইব্রিড ভুট্টা-৩ (বি-৩৩৫৫) জাতের বাম্পার ফলন হয়েছে। একই সঙ্গে বাজারদর স্থিতিশীল থাকায় কৃষকের...
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ কোটি ৬০ লাখ টাকার দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের ভবনের মাত্র ৪০টি কলাম নির্মাণ করা হয়েছে। এর পর থেকে প্রায় এক বছর কাজ বন্ধ রয়েছে। ঠিকাদার, পিআইওসহ সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে একদিকে হাজারো শ্রমিক পড়েছেন মজুরি অনিশ্চয়তায়, অন্যদিকে বানভাসিদের সামনে...
৪ ঘণ্টা আগে
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মৌসুমের আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম। জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন এলাকার গাছ থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। এদিকে ফলন ভালো হলেও ন্যায্য দাম নিয়ে হতাশ স্থানীয় চাষিরা।
৫ ঘণ্টা আগে