
রাজধানীর যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপিঠ স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ বি এম মিরাজুল ইসলাম চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন। নামোল্লেখ করা চারজন হলেন মজিবুর রহসান মধু, সাইফুল ইসলাম বাবু, তুহিন ইসলাম ও নয়ন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে উত্তর যাত্রাবাড়ী এলাকার ১১-১২ জন ব্যক্তি সবুজ বিদ্যাপিঠ স্কুল এন্ড কলেজে ঢুকে বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকায় তাঁদের পছন্দের নাম না থাকায় প্রধান শিক্ষক এ বি এম মিরাজুল ইসলামকে তার কক্ষে আটকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও তাঁকে মারধর করেন। এ সময় জোর করে তাঁর কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়া হয়। হামলাকারীরা অন্য শিক্ষকদেরও হুমকি দেয়। বিষয়টি কাউকে জানালে প্রধান শিক্ষক ও তাঁর পরিবারকে এলাকাছাড়া করারও হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, সবুজ বিদ্যাপিঠ স্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা, জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর এবং হুমকির ঘটনায় প্রধান শিক্ষক অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১০ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১০ দিন আগে