ফরিদপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর শহরতলি মামুদপুর এলাকার গোলাম মোস্তফা (৪৬) এবং তাঁর স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)।
পুলিশ কর্মকর্তা জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল গতকাল শুক্রবার ফরিদপুর কোতোয়ালি থানার মামুদপুরে গোলাম মোস্তফার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটারগান, দুটি স্টিলের ছোরা, দুটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়।
জামাল পাশা বলেন, এই অভিযানে আট বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, তাঁর স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করেন। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ সময় তাঁর বাড়িতে থাকা মাদক বিক্রর ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাকিবুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। আজ শনিবার বিকেলে তাঁদের আদালতে নিয়ে চার দিনের রিমান্ড চাওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৭ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে