
নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। গত দুদিন ধরেই এই সংস্করণের তৃতীয় বিশ্বকাপ জয়ের আমেজ ভারতীয় শিবিরে। এরই মধ্যে শাস্তির খবর শুনলেন দলটির পেসার আর্শদীপ সিং। আচরণবিধি ভঙ্গ করায় আর্শদীপকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের করা ২৫৫ রানের জবাবে ১৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ঘটনাটি ঘটে কিউইদের ইনিংসের ১১ তম ওভারে। নিজের ফলো-থ্রুতে বল থামানোর পর ছুড়ে মারেন আর্শদীপ; সেটা গিয়ে লাগে মিচেলের প্যাডে। বিষয়টি নিয়ে মাঠেই ভারতীয় পেসারের সঙ্গে কথা কাটাকাটি হয় এই ব্যাটারের। এই ঘটনায় আর্শদীপ যে শাস্তি পাবেন সেটা অনুমিতই ছিল। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা।
ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক আর্শদীপের বিরুদ্ধে অভিযোগ আনেন। আইসিসি জানায়, এই পেসার আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন—যেখানে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি অনুপযুক্ত বা বিপজ্জনক ভঙ্গিতে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম নিক্ষেপ করা নিষিদ্ধ।
জরিমানার পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের কারণে আর্শদীপকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি আর্শদীপ মেনে নেওয়ায় এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয় এবং তখন তাকে ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। দুটি সাসপেনশন পয়েন্টের অর্থ হলো একটি টেস্ট ম্যাচ অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা। ডিমেরিট পয়েন্টের তারিখ থেকে ২৪ মাস পর্যন্ত খেলোয়াড়ের শৃঙ্খলার রেকর্ড করা হয়।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৪ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৬ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৭ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
২২ দিন আগে