
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে বিশ্বকাপের অলিখিত এই কোয়ার্টার ফাইনালের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাথু হেইডেন।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় মূলত আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন হেইডেন। ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বলটি অফ-স্টাম্পের অনেক বাইরে করেন আর্শদীপ সিং। ক্যারিবীয় ব্যাটার জেসন হোল্ডারের বিপক্ষে করা এই বলটি খালি চোখে ওয়াইড মনে হলেও আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ প্রথমে সংকেত দেননি। ধারাভাষ্যকক্ষে থাকা হেইডেন তৎক্ষণাৎ হতাশা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেন, ‘সেটা ওয়াইড দেওয়া উচিত ছিল। তিনি (আম্পায়ার) এটা কী করলেন? কিছু তো করা উচিত।’
হোল্ডারের বিপক্ষে আর্শদীপ ওয়াইড দিয়েছেন কি না, সেটা দেখতে হোয়ার্ফ তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর শরণ নিয়েছেন। পরবর্তীতে হোয়ার্ফ ওয়াইড দিয়েছেন। টস হেরে আগে ব্যাটিং করা উইন্ডিজ ২০ ওভারে ৪ উইকেটে করেছে ১৯৫ রান। যার মধ্যে শেষ ৫ ওভারে দলটি তুলেছে ৭০ রান। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৭৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন জেসন হোল্ডার ও রভমান পাওয়েল। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার রস্টন চেজ।
জয়ের লক্ষ্যে নামা ভারত ১৯.২ ওভারে ৫ উইকেটে করেছে ১৯৯ রান। ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন স্যামসন। পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে দুটি ক্যাচ ধরে ম্যাচসেরা হয়েছেন তিনি। ৫ মার্চ মুম্বাইয়ে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামছে ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটে জেতে ইংল্যান্ড। এরপর গায়ানায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ৬৮ রানে জিতে ইংলিশদের বিপক্ষে প্রতিশোধ নেয় ভারত।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে