
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে সুনীল গাভাস্কার-রবি শাস্ত্রীর সেটা মোটেও পছন্দ হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) শেষ করে ২ উইকেটে ৫৩ রান করেছে। তিন মিনিটের বিরতির সময় ইডেন গার্ডেনসের আলোর তীব্রতা কিছুটা কমিয়ে দিয়ে লেজার শো পরিচালনা করা হয়েছে। তাতে স্টেডিয়াম কিছুটা সময়ের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। গাভাস্কারের মতে লেজার শো ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটার বড় কারণ হতে পারে। ধারাভাষ্যকক্ষে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আড়াই-তিন মিনিটের পানি পানের বিরতির সময় লেজার শো হয়েছে। ব্যাটারদের জন্য এটা সহজ ব্যাপার না। কারও জন্যই সেটা ভালো না। আপনি যে আলো দেখতে অভ্যস্ত, সেখানে আরও বেশি উজ্জ্বল আলো দেখলে তখন আশপাশের পরিবেশ অন্ধকারাচ্ছন্ন মনে হবে।’
গাভাস্কারের কথার প্রতিধ্বনি শোনা গেছে রবি শাস্ত্রীর কণ্ঠে। আইপিএলে লেজার শো পরিচালনা করা হলেও বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে এমনটা দরকার নেই বলে মনে করেন শাস্ত্রী। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ধারাভাষ্যকক্ষে সাবেক ভারতীয় কোচ বলেন, ‘লেজার শো দেখলাম আমরা। এটা তো বিশ্বকাপ। দুই-আড়াই মিনিট পরপর এমন বিনোদনের কী দরকার? আইপিএলের সময় এটা হতে পারে। কিন্তু এখন তো বিশ্বকাপের নকআউট চলছে। পানি পানের বিরতির সময় এমন লেজার শোর কি কোনো প্রয়োজন আছে?’
অলিখিত কোয়ার্টার ফাইনালে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে ভারত। ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন স্যামসন। পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে দুটি ক্যাচ ধরে ম্যাচসেরা হয়েছেন তিনি। ৫ মার্চ মুম্বাইয়ে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামছে ইংল্যান্ড। তার আগে ৪ মার্চ কলকাতায় প্রথম সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে