
একের পর এক দুঃসংবাদ পেয়ে চলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কদিন আগে পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি বাবর-রিজওয়ানের। দুই তারকা ক্রিকেটারকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও নিচে নামিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি আজ প্রকাশ করেছে পিসিবি। চুক্তিটি করা হয়েছে ৩০ ক্রিকেটারকে নিয়ে। অবাক করার বিষয় হলো, বোর্ডের নতুন ঘোষিত চুক্তিতে রাখা হয়নি ‘এ’ ক্যাটেগরি। ‘বি’, ‘সি’, ‘ডি’-এই তিন ক্যাটেগরিতে আছেন ১০ জন করে ক্রিকেটার। ‘বি’তে বাবর-রিজওয়ানসহ আছেন ফখর জামান, সাইম আইয়ুব, আবরার আহমেদ, হাসান আলী, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। সালমান আলী আঘা পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এর আগে ‘এ’ ক্যাটেগরিতে ছিলেন বাবর-রিজওয়ান।
এবার নতুন করে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১২ ক্রিকেটার। তাঁরা হলেন আহমেদ দানিয়াল, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। যাঁদের মধ্যে তালাত, সালমান মির্জা, মুকিম, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, আহমেদ দানিয়াল ‘সি’ ক্যাটেগরিতে। হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটেগরিতে।
টি-টোয়েন্টিতে চারের চেয়ে ছক্কা মারতে বেশি ওস্তাদ হাসান নাওয়াজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলে ১৯ চার ও ২৭ ছক্কা মেরেছেন। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেছেন পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে। এদিকে এ বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সালমান মির্জার। তিন টি-টোয়েন্টি খেলে ৫.২১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
পাকিস্তানের এশিয়া কাপের দলটাই সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলবে। শারজায় ২৯ আগস্ট পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমান আলী আগারা। ফাইনালে উঠলে পাকিস্তান খেলতে পারবে পাঁচ ম্যাচ। ৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হবে আট দলের এশিয়া কাপ। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে পাকিস্তান পাচ্ছে ওমান ও আমিরাতকে।
পিসিবির ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি
‘বি’ ক্যাটেগরি: বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি
‘সি’ ক্যাটেগরি: আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল
‘ডি’ ক্যাটেগরি: আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মুকিম

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৬ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৮ ঘণ্টা আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৯ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৯ দিন আগে