
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে দুই দিন আগেই। তবে যে বিশ্বকাপ নিয়ে এত আলোচনা, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থেমে যাবে! এখনো অনেক দল দেশেই ফিরতে পারেনি। কেন টুর্নামেন্ট শেষ হওয়ার পরও দলগুলো বাড়ি ফিরতে পারেনি, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) প্রশ্ন ছুড়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
১ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী এই মাঠেই ৪ মার্চ নিউজিল্যান্ডের কাছে প্রথম সেমিফাইনালে স্রেফ বিধ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। চার্টার্ড বিমানে প্রোটিয়া ও ক্যারিবীয় দলের ভারত ছাড়ার কথা ছিল আজ। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই অস্থির পরিস্থিতির কারণেই মূলত বাড়ি ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভন আজ লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। এখন ৯ মার্চ। তারা এখনো কলকাতায় আটকা পড়ে আছে। দক্ষিণ আফ্রিকাও একই অবস্থায় আছে। এটা তো ঠিক না।’
ইংল্যান্ড অবশ্য বিশ্বকাপ শেষ হওয়ার আগের দিন (৭ মার্চ) চার্টার্ড বিমানে দেশে ফিরেছে। ভারতের কাছে ৫ মার্চ রুদ্ধশ্বাস সেমিফাইনাল হেরে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল ইংল্যান্ডের। ভনের মতে সবার সমান সুযোগ-সুবিধা পাওয়া উচিত। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এক্সে লিখেছেন, ‘ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ৩৬ ঘণ্টা পর চার্টার্ড বিমান পেল। সবার জন্যই একই অবস্থা হওয়া উচিত ছিল।’
ইংল্যান্ডের আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও তাড়াতাড়ি ভারত ছাড়তে না পারায় সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন ডেভিড মিলার ও কুইন্টন ডি কক। প্রোটিয়া এই দুই ক্রিকেটার ধুয়ে দিয়েছিলেন আইসিসিকে। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামিও দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন।
আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের আজ ভোরে ভারত ছাড়ার কথা ছিল। প্রথমে দুই দলের জোহানেসবার্গ পৌঁছাত। সেখান থেকে অ্যান্টিগার বিমানে চড়ত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেটা হয়নি। বর্তমানে ভারতে ১০ উইন্ডিজ ক্রিকেটার, ১০ সাপোর্টিং স্টাফ এবং ১২ প্রোটিয়া ক্রিকেটারের পাশাপাশি দুই সাপোর্টিং স্টাফ রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালসেরা হয়েছেন জসপ্রীত বুমরা।। টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন সঞ্জু স্যামসন। ৫ ম্যাচে ৮০.২৫ গড় ও ১৯৯.৩৭ স্ট্রাইকরেটে করেন ৩২১ রান।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৪ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৬ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৭ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
২২ দিন আগে