
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর ভারতীয় দলের বন্দনা চলছে ক্রিকেট দুনিয়ায়। সঞ্জু স্যামসন, যশপ্রীত বুমরাদের প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটার, বিশ্লেষক থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। এদিক থেকে ব্যতিক্রম শোয়েব আখতার। প্রশংসার পরিবর্তে উল্টো ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের করা ২৫৫ রানের জবাবে ১৫৯ রানের থামে নিউজিল্যান্ড। ৯৬ রানের জয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারত। এই সংস্করণের বিশ্বকাপে এটা তাদের তৃতীয় শিরোপা। এত বেশি শিরোপা জিততে পারেনি আর কোনো দল। ক্রিকেটে ভারতের এমন একচেটিয়া দাপট মোটেও ভালোভাবে দেখছেন না শোয়েব। এশিয়ার দলটির এই আধিপত্য ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই পেসার।
ভারতের আধিপত্যকে পাড়ার খেলায় ধনী ছেলের সঙ্গে তুলনা করেছেন শোয়েব। ট্যাপম্যাডের অনুষ্ঠান গেম অন হ্যায়-তে শোয়েব বলেন, ‘ধরুন কোনো পাড়ায় একজন ধনী ছেলে আছে, সে গরিব বাচ্চাদের ডেকে বলে—‘এসো, আমরা ক্রিকেট খেলি।’ ভারত আমাদের সঙ্গে ঠিক সেটাই করছে। আটটি দলের মধ্যে চারটি রাখে, আবার সেই চারটির মধ্যে তিনটিকে ডেকে সামনে এগিয়ে যায়, তারপর বলে—‘দেখো, আমি জিতে গেছি।’ তারা ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।’
ফাইনালের আগে শোয়েবের মন্তব্য কিছুটা ভিন্ন ছিল। ভারতকে ফেভারিট হিসেবে মনে করলেও ক্রিকেটের স্বার্থে শিরোপা জিতুক নিউজিল্যান্ড–এমনটাই চাওয়া ছিল তাঁর। এই প্রসঙ্গে শোয়েব বলেছিলেন, ‘আমার মনে হয় ভারতের সামনে নিউজিল্যান্ড কিছুটা চাপে পড়তে পারে। তবে ভারতের ওপর ১৫০ কোটি মানুষের প্রত্যাশার চাপও আছে। আহমেদাবাদে তারা আগেও বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। সব মিলিয়ে ভারত এগিয়ে, কিন্তু ক্রিকেটের স্বার্থে এখন সময় এসেছে নিউজিল্যান্ডের এই বিশ্বকাপ জেতার।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৪ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৬ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৭ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
২২ দিন আগে