
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
রান তাড়া করতে নেমে সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্যটা মামুলি বানিয়ে ফেলেন স্যামসন। ১৫ বলে ২৭ রান করে তাঁকে সঙ্গ দেন তিলক বর্মা। ডু প্লেসির মতে, ভারতের বিপক্ষে জিততে ২২০-২৩০ রান করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে।
ক্রিকইনফোর টাইমআউট অনুষ্ঠানে ডু প্লেসি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বোলিং বিভাগে কিছুটা ঘাটতির কথা বলা হয় সব সময়। তারা যদি জানে দল হিসেবে তাদের কোথায় কমতি আছে… তাদের বোলিং আক্রমণ খারাপ নয়, আমি শুধু ভারতের সঙ্গে তুলনা (বোলিং আক্রমণ নিয়ে) করা হচ্ছে।’
রান বেশি হলে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের জন্য কাজটা সহজ হতো বলেন মনে করছেন ডু প্লেসি, ‘শক্তির জায়গা ব্যাটিং হলে ব্যাটিং দিয়েই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে হবে। এই অবস্থায় যখন দলের আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে, তখন সেটা নিশ্চিত করতে হবে। বিশ্বকাপ জিততে চাইলে এটা অনেকটা আপোষহীন শর্তের মতো। তাদেরকে ২২০-২৩০ রান করতে হতো। সে ক্ষেত্রে বোলাররা আরও চাপ তৈরি করতে পারত।’
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং নিয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার কুম্বলে বলেন, ‘টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করলে সব শক্তি ব্যবহার করতে হয়। ৪ উইকেটে ১৯৫ রানের চেয়ে ৯ উইকেটে ১৯৬ রান অনেক ভালো। যখন দেখছেন পাওয়ার প্লে শেষেও হাতে দশ উইকেট আছে–বাকি মাত্র ১৪ ওভার, আর ওপরে বিধ্বংসী সব ব্যাটাররা আছেন তখন আরও চড়াও হয়ে খেলতে হবে। দুয়েকটি উইকেট হারাতে হলেও চড়াও হতে হবে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে