
কক্সবাজারের পেকুয়ায় প্রকৌশলীকে মারধরের ঘটনায় রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পেকুয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে সরকারি কর্মচারীকে কর্তব্যরত কাজে বাধাদান ও মারধরের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় নজরুল ইসলাম সিকদার বাবুলসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পেকুয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় প্রকল্প পরিদর্শনে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী দলবল নিয়ে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান বাবুল। সেখানে সরকারি কাজে বাধা দিলে প্রকৌশলী আব্দুল আলিম প্রতিবাদ করে। এতে বাবুল তাঁর শার্টের কলার টানাহেঁচড়া করে লাথি, কিলঘুসি মেরে মাটিতে ফেলে দেন। এ সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রকৌশলীকে লোহার রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্য শরীরে বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাত করেন। বেশি মারধর করলে প্রাণ রক্ষার্থে প্রকৌশলী পালিয়ে পার্শ্ববর্তী একটি ঘরে অবস্থান নেন।
এ বিষয়ে প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আমাকে মোবাইলে বিষয়টি অবহিত করলে আমি জেলা নির্বাহী প্রকৌশলীকে অবগত করি। তিনি কক্সবাজারের পুলিশ সুপারের মাধ্যমে পুলিশি সহায়তায় আহত আব্দুল আলিমকে উদ্ধার করেন। পরে তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে