Ajker Patrika

চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, খতিয়ে দেখবে চার সদস্যের কমিটি

সীতাকুণ্ড (চট্টগ্রাম), প্রতিনিধি
চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, খতিয়ে দেখবে চার সদস্যের কমিটি
আজ সকালে ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করেছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিক ধারণায় যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে অধিকতর তদন্ত করবে গঠিত কমিটি। তদন্তে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিতের পর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি গেটসংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের প্রেসিডেন্টের পুত্র ইউসেফ পেজেশকিয়ানের ডায়েরিতে উঠে এল যুদ্ধের চিত্র

আমির হামজার বিস্ফোরক মন্তব্য: ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু নাস্তিক ও ইসলামবিদ্বেষী’

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনই পোশাকশ্রমিক, বাড়ি গাইবান্ধা

যুক্তরাজ্যের একটি বন্য প্রাণী পার্কে পুরো নেকড়ে দলকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত