স্কুলে কথা কাটাকাটির জেরে এক ছাত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আরেক ছাত্রী আহত হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ওয়্যারলেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলটির ৮ম ও ৯ম শ্রেণির দুই ছাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে মাফ চাওয়ার কথা বলে আবারও বাগ্বিতণ্ডায় জড়িয়ে ৮ম শ্রেণির ছাত্রী ৯ম শ্রেণির ছাত্রীকে ধারালো কোনো বস্তু দিয়ে কপালে আঘাত করে। মেয়েটির কপালে দুটি সেলাই লেগেছে।’
সন্তোষ চাকমা বলেন, ‘ঘটনার পর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, স্থানীয় কাউন্সিলরসহ বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে অভিযুক্ত ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আহত ছাত্রী বাসায় আছে।’

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৯ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬