
বগুড়া সদরে গাছ থেকে ফল পেড়ে খাওয়া নিয়ে বিরোধের জেরে রবিন হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক পাঁচ আসামিকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৭ ও র্যাব-১২-এর যৌথ দল তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরিফ (৩২), মো. নিবির হোসেন (২৩), মো. শামীম (২৫), মো. রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।
এর আগে ৫ এপ্রিল বগুড়া শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় একটি গোরস্থানের গাছ থেকে আতা ফল পেড়ে খাওয়াকে কেন্দ্র করে রবিন হোসেনের সঙ্গে কয়েকজন যুবকের বাগ্বিতণ্ডা হয়। পরে রাতে মীমাংসার কথা বলে তাঁকে ডেকে নিয়ে চায়নিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে।
তবে নিহতের পরিবারের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র এ আর এম মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় দায়ের করা হত্যা মামলার চার এজাহারনামীয় আসামি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থান করছেন—এমন গোপন তথ্য পায় র্যাব। পরে পতেঙ্গা সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সময় র্যাবের আরেকটি দল দক্ষিণ হালিশহর এলাকা থেকে মামলার এক নারী আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামিদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৫ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৫ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৩ দিন আগে