
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি থেকে সহজে অনুমান করা যাচ্ছিল, বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত সত্যি হলো অনুমান, মুক্তির প্রথম দিন বক্স অফিসে ঝড় তুলল ধুরন্ধর সিনেমার সিকুয়েলটি। ১৯ মার্চ মুক্তির প্রথম দিন ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। এটি এখন প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রথম দিনে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ সিনেমার বিশ্বব্যাপী আয় ১৫০ কোটি রুপির বেশি। এর মধ্যে শুধু হিন্দি ভার্সন থেকেই এসেছে প্রায় ১০০ কোটি রুপির বেশি। বলিউডের ইতিহাসে এই প্রথম কোনো হিন্দি সিনেমা, যেটি মুক্তির প্রথম দিনে ১০০ কোটির গণ্ডি ছুঁতে পারল। এর আগে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল শাহরুখ খানের ‘জওয়ান’। সিনেমাটির আয় ছিল ৭৫ কোটি রুপি।
গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’। প্রায় দুই মাস প্রেক্ষাগৃহে রাজত্ব করে আয় করেছে প্রায় ১ হাজার ৩৫০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, প্রথম পর্বের আয় ছাড়িয়ে যাবে সিনেমাটির দ্বিতীয় পর্ব।
ধুরন্ধর তৈরি হয়েছে গোপন গোয়েন্দা অভিযানের গল্পে। ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যালের নেতৃত্বে পাকিস্তানভিত্তিক গোপন নেটওয়ার্ক ভাঙার পরিকল্পনা করা হয়। ধুরন্ধর যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে সিকুয়েলের কাহিনি। এবারের পর্বের নাম রাখা হয়েছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। দ্বিতীয় অধ্যায়ের চিত্রনাট্য সাজানো হয়েছে রণবীর সিং অভিনীত চরিত্র হামজার প্রতিশোধের কাহিনি দিয়ে। প্রতিশোধ নেওয়ার কাহিনির পাশাপাশি সাধারণ ছেলে থেকে হামজা হয়ে ওঠার গল্পও দেখা যাবে এই পর্বে।
আদিত্য ধরের পরিচালনা এবং প্রায় ৪ ঘণ্টার টানটান চিত্রনাট্য দর্শকদের সিটে বসিয়ে রাখছে। রণবীর সিং ছাড়াও এই সিনেমায় আর মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্তের মতো শক্তিশালী অভিনেতারা সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকেরা।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৮ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৮ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৪ দিন আগে