দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নতুন রেকর্ড গড়েন বলিউড বাদশাহ। এরপর আবারও দুই বছরের বিরতি। ২০২৪ ও ২০২৫ সালে কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের। এ বছর আবারও প্রেক্ষাগৃহে ফিরবেন তিনি। ‘কিং’ সিনেমা দিয়ে বক্স অফিসে ফিরবে শাহরুখের রাজত্ব। বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে কিং।
ভারতের পাশাপাশি ইউরোপের একাধিক লোকেশনে কিংয়ের শুটিং হয়েছে। একটি বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ের মরুভূমিতে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ধাক্কায় সে পরিকল্পনায় বদল এনেছেন শাহরুখ খান। সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার কারণে দুবাইয়ের মরুভূমিতে কিং সিনেমার নির্ধারিত শুটিং শিডিউল বাতিল করা হয়েছে। অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার কথা চিন্তা করেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
বিশেষ করে অনিল কাপুর ও সুহানা খানের একটি হাই-ভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্সের জন্য ৯ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী শুটিং শিডিউল চূড়ান্ত করা হয়েছিল। প্রয়োজনীয় সব অনুমতিও আগেভাগে নেওয়া ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কোনো ঝুঁকি নিতে চাইছেন না পরিচালক ও প্রযোজক। দুবাইয়ের বদলে সেসব দৃশ্যের শুটিং হবে মুম্বাইয়ে। জানা গেছে, দুবাইয়ের মরুভূমির আবহ ফুটিয়ে তুলতে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার একটি স্টুডিওতে বিশাল সেট নির্মাণ করা হচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে লোকেশন পরিবর্তন করলেও নির্মাতারা আশ্বস্ত করেছেন, সিনেমার মান বা স্কেলের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
টিজারে শাহরুখের একক আধিপত্য দেখা গেলেও কিং সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন শাহরুখকন্যা সুহানা খান। এটি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। তাই শাহরুখ যেন অধিক সতর্ক। অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত করতে মেয়েকে নানা ধরনের স্টান্ট শিখিয়েছেন। বিশ্বমানের ট্রেনারদের অধীনে সুহানার প্রশিক্ষণের ব্যবস্থা করিয়েছেন।
কিংয়ে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে আছেন অনিল কাপুর, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ প্রমুখ।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৮ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৮ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৪ দিন আগে