
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা। তবে এই জমকালো সন্ধ্যার সবটুকু আলো একাই কেড়ে নিলেন সালমান খান।
অনুষ্ঠানে সালমানকে দেখা গেছে সম্পূর্ণ নতুন লুকে। ছোট করে ছাঁটা চুল ও হালকা ট্রিম করা দাড়িতে চমকে দিয়েছেন বলিউড ভাইজান। তাঁর শারীরিক গঠনও আগের চেয়ে বেশি ফিট মনে হয়েছে। ব্ল্যাক জিনস ও ম্যাচিং লেদার জ্যাকেটের সঙ্গে সালমানের এই নতুন ‘বাজ কাট’ মুহূর্তেই পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশলাইটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ঠিক একই সময়ে অনুষ্ঠানে হাজির হন কারিনা কাপুর খান। গোলাপি স্যুটে কারিনা এবং পুরো ব্ল্যাক লুকে দুই খান—আমির ও সালমান যখন ক্যামেরার সামনে পোজ দিতে দাঁড়ান, তখন সেটিই হয়ে ওঠে অনুষ্ঠানের সেরা মুহূর্ত। সালমানের এই নতুন লুক দেখে কারিনাও বিস্ময় ও ভালো লাগা চেপে রাখতে পারেননি।
সালমান খানের এই আকস্মিক রূপবদল নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ভক্তরা তাঁর এই লুককে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকেই বলছেন, এটি সালমানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘তেরে নাম’-এর কথা মনে করিয়ে দিচ্ছে।
ধারণা করা হচ্ছে, সালমানের এই বিশেষ লুকটি হয়তো তাঁর আসন্ন সিনেমা ‘এসভিসি ৬৩’-এর জন্যই তৈরি করা হয়েছে। গত এপ্রিলে সিনেমাটির ঘোষণা আসে। এতে প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। এসভিসি ৬৩ বানাচ্ছেন জাতীয় পুরস্কারজয়ী তেলুগু পরিচালক ভামশি পেডপাল্লি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও থাকছেন অনিল কাপুর ও দক্ষিণি অভিনেতা অরবিন্দ স্বামী।
গত ১৮ এপ্রিল মুম্বাইয়ের গোরেগাঁওতে একটি বড় আয়োজনের অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে সিনেমার শুটিং শুরু হয়। মূল কাজ শুরু হবে আগস্টে। প্রায় তিন মাস মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় শুটিং শেষ করে আগামী বছর রোজার ঈদে এসভিসি ৬৩ সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
১৯ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
২০ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
২০ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
২০ ঘণ্টা আগে