বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। দুই বছর আগে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আলোচনায় যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন এই সিনেমা। অবশেষে গতকাল প্রকাশ পেল আলফার টিজার। এতে বিধ্বংসীরূপে হাজির হয়ে চমকে দিলেন আলিয়া ভাট।
প্রায় দুই মিনিটের টিজার ভিডিও শুরু হয়েছে ‘ওয়ার টু’ সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যের পরবর্তী সময় থেকে। সেখানে দেখা যায়, ছোট্ট সীতার হাতে আলফা সংগঠনের প্রতীকী ট্যাটু করে দিচ্ছেন বাবা। সীতা চরিত্রে আলিয়া এবং তাঁর বাবার চরিত্রে আছেন ববি দেওল।
সীতার ১৮তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটি রহস্যময় ঘরের চাবি তুলে দেয় তার বাবা। নির্দেশ দেয় তার প্রথম মিশনটি শেষ করার। জন্মদিনের রাতে এমন হিংস্র কাজের কথা শুনে সীতা থমকে গেলে, বাবা তাকে মনে করিয়ে দেয়, এই একটা দিনের জন্যই সে ছোটবেলা থেকে তাকে কঠিন প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে।
এরপর দেখা যায় অ্যাকশন এবং ধ্বংসাত্মক লড়াইয়ের একের পর এক দৃশ্য, যেখানে সীতা একাই একদল সশস্ত্র শত্রুকে পরাস্ত করে। তার চরিত্রটি ধীরে ধীরে একটি নির্মম কিন্তু দক্ষ স্পাই হিসেবে গড়ে ওঠে, লড়াইটাকে সে ভীষণ উপভোগ করে। পাশাপাশি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, কীভাবে ছোটবেলা থেকেই সীতাকে একজন দুর্ধর্ষ, খুনে সৈনিক হিসেবে গড়ে তুলেছে তার বাবা। আলফা সিনেমায় আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও শর্বরী ওয়াঘ। তবে টিজারে দেখা যায়নি তাঁদের। সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াল।
পুরো টিজারে দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্স, বন্দুকযুদ্ধ এবং খালি হাতে মারামারির দৃশ্যে কাঁপন ধরিয়েছেন আলিয়া। তবে টিজার রিলিজের পর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে যেমন আলিয়ার প্রশংসা করেছেন, তেমনি অ্যাকশন, এডিটিং ও অভিনয়ের সমালোচনাও করছেন অনেকে।
আদিত্য চোপড়া প্রযোজিত আলফা সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৌমিল শুক্লা ও শ্রীধর রাঘবন। মূল গল্প উদয় চোপড়া। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোর গল্পও এগিয়ে নিয়ে যাবে আলফা। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
১৯ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
২০ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
২০ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
২০ ঘণ্টা আগে