ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অধিদপ্তরের অভিযানে অংশ নিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ পুলিশ সদস্য ফখরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের দুই দিন পর দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলাসংলগ্ন এলাকায় নদীতে লাশটি ভেসে ওঠে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার কিছু সময় আগে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি।’
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় লালমোহন ইলিশ শিকারের দুই মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়ন লক্ষ্যে উপজেলার মঙ্গল শিকদার এলাকায় মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে দায়িত্ব পালনকালে একটি স্পিডবোটে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হন কনস্টেবল ফখরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তীব্র স্রোতের কারণে লঞ্চের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষে বোটটি উল্টে যায়। এ সময় ফখরুল নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই তাঁকে উদ্ধারে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান শুরু করে। টানা দুই দিন অভিযান চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। এ সময় প্রিয়জনের অপেক্ষায় মেঘনার তীরে অবস্থান নেয় তাঁর পরিবার। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
নিখোঁজ অবস্থায় পরিবারের সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ‘আমরা এখনো আশা ছাড়িনি। আল্লাহ যেন তাকে জীবিত ফিরিয়ে দেন—এই দোয়াই করেছি। কিন্তু শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটে মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, আজ ইফতারের সময় নিখোঁজ পুলিশ সদস্য ফখরুল ইসলামের মরদেহ শনাক্তের প্রক্রিয়া সম্পন্ন হয়। তিনি আরও বলেন, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থলে এসে তাঁর নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৭ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৭ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৩ দিন আগে