
জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত সাইদুল ইসলাম সজিব (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সাইদুল ইসলাম সজিব বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের আবুল হোসেন খানের ছেলে। তিনি সরকারি বরিশাল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
নিহত ব্যক্তির বাবা আবুল হোসেন খান জানান, গত শনিবার সকালে রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাঁদের বসতবাড়ির সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের বাসিন্দা মো. মিলন খানসহ সাত-আটজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সেখানে এসে তাঁদের ওপর হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করেন তিনি।
হামলায় সাইদুল ইসলাম সজিব গুরুতর আহত হন। প্রথমে তাঁকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবুল হোসেন খান (৬৫), মা পিয়ারা বেগম (৫৫), স্বজন হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
হামলার ঘটনায় আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। হামলায় আহত সাইদুল নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এই ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি মামলা করেছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৭ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৯ ঘণ্টা আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৯ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৯ দিন আগে