
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে মো. এহতেশামুল হক খান যোগদান করেছেন। আজ শনিবার তিনি যোগদান করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে তিনি প্রায় ছয় বছর একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।
এহতেশামুল হক খান ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগদান করেন। এই সুদীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অন প্রবেশন) হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করেছেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
মো. এহতেশামুল হক খান দেশ-বিদেশে ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে