গরু লুটের মামলায় গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম জেবিনকে (৩২) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেবিন এ উপজেলার পাঁচাশি গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর আগে উপজেলার পাঁচাশি গ্রামে থেকে লুট হওয়া গরু উদ্ধারের সূত্র ধরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এদিন বিকেলে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলায় জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে পূর্ব শত্রুতার জেরে সিরাজুল হকের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ লাল মিয়া মন্ডল গংরা। হামলাকালে বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়। এ সময় গোয়াল ঘর থেকে লুট করে নিয়ে যায় চারটি গরু। এ ঘটনায় সিরাজুল হকের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে সিরাজুল হকের বাড়ি থেকে লুট হওয়া চারটি গরুর মধ্যে একটি গরু ২২ মার্চ শিবপুর গ্রামের স্থানীয় আবু বক্করের কাছ থেকে উদ্ধার করে ডিবি পুলিশ। পরে আবু বক্করের স্বীকারোক্তিতে লুটপাটের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জেবিনের জড়িত থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, উপজেলার পাঁচাশি গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়ায় জেবিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালত তাঁকে কারাগারে পাঠায়।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে