জেলা প্রশাসক (ডিসি) বা সহকারী কমিশনার (এসি) যেই হোক, কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানযোগ্য হলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। আজ বুধবার চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘জেলা প্রশাসকেরা সরকারের প্রতিনিধি হিসেবে জেলাতে কাজ করেন। তাই জেলাতে কোনো দুর্নীতি হলে তথ্য পাওয়ার অনেক সোর্স তাঁদের আছে। দুর্নীতির তথ্য পেলে তাঁরা যেন বসে না থেকে সঙ্গে সঙ্গে তা জানায় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পদক্ষেপ নেয়, যাতে দুর্নীতি বন্ধ হয়। জেলা প্রশাসকদের সে অনুরোধ জানিয়েছি।’ এ সময় দুর্নীতি বিষয়ক কোনো তথ্য ‘১০৬’ টেলিফোন নম্বরে কিভাবে করতে হয় সে বিষয়ে ডিসিরা যেন মানুষকে সচেতন করেন সেই অনুরোধও জানিয়েছেন তিনি।
জেলা উপজেলা পর্যায়ে ভূমি অফিস এবং অনেক সময় জেলা প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ভূমি অফিস বা অন্য কোথাও, জেলা পর্যায়ে কোথায় কোথায় দুর্নীতি হয়, সে বিষয়ে নজর রাখতে জেলা প্রশাসকদের বলেছি। ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি অফিসের দুর্নীতি কমানো যাবে।’
মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘দুর্নীতি নির্মূল করার বিষয়ে আমাদের সংবিধানেই বলা আছে। এর প্রেক্ষিতে আইন হয়েছে, কমিশন হয়েছে। দুর্নীতির ক্ষেত্রে সেটা ডিসি কিংবা এসি হোক যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, যদি অনুসন্ধান যোগ্য হয় আমরা তা অনুসন্ধান করব।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৪ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬