
ঢাকা: সাইবার হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানি পাইপলাইন অপারেটর কলোনিয়াল পাইপলাইন তাদের পুরো নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের জ্বালানির প্রায় অর্ধেক সরবরাহ করে এই প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্স কোম্পানির সূত্রের বরাত দিয়ে বলেছে, হ্যাকাররা নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। এটি র্যানসমওয়্যার হামলা। হ্যাকাররা মোটা অংকের মুক্তিপণ দাবি করেছিল।
কলোনিয়ান পাইপলাইন পূর্ব এবং দক্ষিণ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে অবস্থিত পরিশোনাগারগুলো থেকে থেকে ৫ হাজার ৫০০ মাইল পাইপলাইনের মাধ্যমে দৈনিক ২৫ লাখ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য পরিশোধিত জ্বালানি পরিবহন করে।
স্থানীয় সময় শুক্রবার সাইবার হামলার বিষয়টি টের পাওয়ার পরে অধিকতর ক্ষতি এড়াতে কলোনিয়াল পাইপলাইন পুরো সিস্টেম বন্ধ করে দিয়েছে। তারা একটি বিবৃতিতে বলেছে, তাদের এই পদক্ষেপের কারণে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। এ হামলা তাদের আইটি সিস্টেমকে প্রভাবিত করেছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারের একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং কলোনিয়ালের দুটি সূত্র জানিয়েছে, হ্যাকাররা সম্ভবত অত্যন্ত পেশাদার সাইবার অপরাধী গোষ্ঠী। সূত্রটি জানিয়েছে, সাইবার সিকিউরিটি গবেষকদের মাধ্যমে সন্দেহভাজন 'ডার্কসাইড' নামে একটি হ্যাকার গ্রুপ এর জন্য দায়ী কি না খতিয়ে দেখা হচ্ছে।
ডার্কসাইড রেনসমওয়্যার ছড়িয়ে দিয়ে মুক্তিপণ আদায়ের জন্য বেশ কুখ্যাত একটি হ্যাকার গ্রুপ।
পাইপলাইন কতদিন বন্ধ থাকবে তা নিশ্চিত করে জানায়নি কলোনিয়াল পাইপলাইন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১৩ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬