নেত্রকোনার বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক আক্রাম হোসেন ও কর্মকর্তা আলমগীর হোসেনের বিরুদ্ধে উন্নয়নের নামে লুটপাট ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে জেলা প্রশাসক বরাবর ৩ নভেম্বর লিখিত অভিযোগ করেন স্থানীয় হোয়াইট স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম। গত বুধবার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হোয়াইট স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম বিসিক শিল্পনগরীতে ২০১৮ সালের মার্চে ৯ হাজার ৫০৬ বর্গফুটের দুটি প্লট বরাদ্দ পান। তাঁর প্লটসহ পাশের আরও কয়েকটি প্লটে মাটি ভরাটের জন্য ২৫ লাখ টাকার টেন্ডার হয়। কিন্তু বিসিক শিল্পনগরীর তৎকালীন উপব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন ও কর্মকর্তা আলমগীর হোসেন মাটি ভরাটের কাজ না করেই মোটা অঙ্কের ঘুষ নিয়ে ঠিকাদারকে প্রত্যয়ন দিয়ে দেন। এরপর ২০২১ সালের শেষের দিকে মাটি ভরাটের জন্য আবারও ১২ লাখ টাকার টেন্ডার হয়। এই টেন্ডারেও তাঁর প্লটে মাটি ভরাট না করেই বর্তমান উপব্যবস্থাপক আক্রাম হোসেন ও কর্মকর্তা আলমগীর হোসেন ঠিকাদারকে প্রত্যয়ন প্রদান করেছেন।
এ ছাড়া বিভিন্ন শিল্প ইউনিট ত্রিপক্ষীয় চুক্তি ছাড়াই অন্যত্র ভাড়া দেওয়া, বিসিকের সরকারি মিটার থেকে আট-নয়জন শিল্পমালিককে অবৈধ সংযোগ প্রদান করে তাঁদের কাছ থেকে মাসোহারা নেওয়ার বিষয়েও বিসিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এদিকে বিসিক শিল্পনগরীর কর্মকর্তা আলমগীর হোসেন অফিসে না এসে বাড়িতে বসে অফিস করার অভিযোগ করেছেন ফখরুল আলম।
এ বিষয়ে নেত্রকোনা বিসিকের উপব্যবস্থাপক আক্রাম হোসেন বলেন, ২০১৬ সালে বিসিক শিল্পনগরীতে মাটি ভরাটের জন্য ১৯ লাখ ৯৯ হাজার ৯০৬ টাকা চুক্তিমূল্যে মেসার্স প্যারাগন ইন্টারন্যাশনাল কার্যাদেশ পায়। এর মধ্যে ১৩ লাখ ৮৩ হাজার ৪৯৩ টাকার মাটি ভরাট করা হয়। আর বাকি টাকায় রাস্তা সম্প্রসারণের কাজ করা হয়।
অভিযোগকারী ফখরুল আলম বলেন, ‘জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি। এখন আদালতেও মামলা করব।’ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২১ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬