টাঙ্গাইলের মির্জাপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় নবম শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে জামিল হোসেন নামের একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষার কৃষিশিক্ষা পরীক্ষা ছিল।
পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে আসা মাত্র ১০-১২ জন কিশোরের একটি দল দরানীপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রদের ওপর রড, লাঠি ও চাকু নিয়ে হামলা চালায়। এতে দরানীপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও দরানীপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জামিল হোসেন, সহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন এবং পেকুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ফাহাদ আহমেদ আহত হয়। তাদের মধ্যে জামিল হোসেন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের সদস্যরা মাঝেমধ্যেই সদরের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের ওপর নানা অজুহাতে হামলা চালায়। স্থানীয় প্রভাবশালীদের তদবিরের কারণে এসব অপরাধীরা আইনের আওতায় আসছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
আহত জামিলের বাবা নুরুল ইসলাম জানান, ‘আমার ছেলে গুরুতর আহত হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা চলছে। আমি দোষীদের শাস্তি চাই।’
থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে