পদ্মা সেতুর নাট-বল্টু খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার এবং নাশকতার পরিকল্পনা সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান বলেন, ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অভিযান পরিচালনা করে পদ্মা বহুমুখী সেতুর অবকাঠামো ক্ষতি সাধনের উদ্দেশে ভিডিওধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কাজ সম্পাদনকারী মাহদি হাসানকে (২৭) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ভিডিওধারণকৃত মোবাইলফোনটি উদ্ধার করেছে।’
সিটিটিসির প্রধান বলেন, ‘নাট খোলার আগে সে রেঞ্জ ব্যবহার করে। সে ভিডিওতেই বলেছে, রেঞ্জ ছাড়াই খুলে ফেলা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে, সে হাত দিয়ে খোলার আগে রেঞ্জ ব্যবহার করেছে।’ তবে রেঞ্জ উদ্ধার করা হয়েছে কি না, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘উদ্ধারের প্রক্রিয়া চলছে।’
আসাদুজ্জামান বলেন, ‘একদল অসাধু চক্র পদ্মা সেতু যাতে নির্মিত না হয়, তার জন্য আগে থেকেই বিভিন্ন অপপ্রচারসহ সেতু ধ্বংস ও ক্ষয়ক্ষতিজনিত কার্যকলাপে লিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকেই বিভিন্ন গোষ্ঠী সেতুর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা গেছে।’
সিটিটিসির প্রধান বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর কিছু অসাধু ব্যক্তিকে দেখা যায়, যারা স্থাপনায় উঠে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। গত ২৬ জুন বিকেলে সামাজিক মাধ্যমে ২৬ সেকেন্ডের ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার মাহদি হাসান সেতুর রেলিংয়ের সঙ্গে সংযুক্ত নাট-বল্টু খুলে আবার লাগিয়ে দিচ্ছে।’
এই কর্মকর্তা জানান, ঘটনার পর মাহদি হাসান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকায় আত্মগোপন করেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার মাহদির কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘সে তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়ত। তাঁর জামাত-শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে। পরবর্তীতে সে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৪ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬