
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘ফার্মগেট’ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এর আর এই অভিযোগের তদন্তের সূত্র ধরে অভিশংসন কমিটি গঠনের পথে এগোচ্ছে দেশটির পার্লামেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার একটি তদন্ত কমিটি গঠন করবেন। দেশটির সর্বোচ্চ আদালত গত সপ্তাহে এ বিষয়ে নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আদালত চার বছর আগে রামাফোসার বিরুদ্ধে তদন্ত আটকে দেওয়ার পার্লামেন্টের সিদ্ধান্ত পুনরুজ্জীবিত করে।
শুক্রবার সাংবিধানিক আদালত রায় দেয়, কেলেঙ্কারিটি নিয়ে তদন্ত ঠেকানোর জন্য পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। অভিশংসন কমিটি রামাফোসার বিরুদ্ধে থাকা প্রমাণ পর্যালোচনা করবে। এই কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছে প্রেসিডেন্টের মালিকানাধীন একটি খামারবাড়ির সোফার ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
তদন্ত শেষে কমিটি আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা ও পর্যালোচনা চলবে।
এই কেলেঙ্কারির সূত্রপাত ২০২০ সালে। সে সময় রামাফোসার ফালা ফালা গেম ফার্ম থেকে সোফার ভেতরে লুকিয়ে রাখা ৪০ লাখ ডলার চুরি হয়। দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা রামাফোসা কীভাবে এই অর্থ পেয়েছিলেন, তিনি তা ঘোষণা করেছিলেন কি না এবং ব্যাংকে না রেখে কেন আসবাবের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তিনি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
গত সপ্তাহে রামাফোসা বলেন, অভিশংসন প্রক্রিয়া পুনরায় চালুর আদালতের রায়কে তিনি সম্মান করেন। তবে সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, তিনি পদত্যাগ করবেন না। একই সঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন প্যানেলের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াই করবেন। ওই প্রতিবেদনে প্রাথমিকভাবে তার অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছিল।
রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি আজ মঙ্গলবার তাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকেছে। দলটির এক মুখপাত্র জানিয়েছেন, সেখানে কেলেঙ্কারি নিয়ে করণীয় আলোচনা হবে। রামাফোসার বিরুদ্ধে মামলাটি করেছে দুটি বিরোধী দল। একটি হলো ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) এবং অন্যটি আফ্রিকান ট্রান্সফরমেশন মুভমেন্ট (এটিএম)। ইএফএফ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে। ২০১৮ সাল থেকে রামাফোসা ক্ষমতায় আছেন।
তবে অভিশংসন কমিটির পর্যবেক্ষণ নেতিবাচক হলেও রামাফোসা সম্ভবত পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটে টিকে যাবেন। কারণ, তাকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ২০২৪ সালের নির্বাচনে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালেও এএনসি এখনো নিম্মকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক-তৃতীয়াংশের বেশি আসন ধরে রেখেছে।

কম্বোডিয়ার সাবেক বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাজকীয় ক্ষমা প্রদান করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি ২৭ বছরের সাজা ভোগ করছিলেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হুন সেন রাজা নরোদম সিহামোনির পক্ষে ক্ষমার আদেশে স্বাক্ষর করেছেন।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈরিতা নিরসনে সম্ভাব্য একটি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সোমবার (২৫ মে) জাপানের সংবাদপত্র ‘নিক্কেই’ মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) উভয় দেশের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাবুলের পথে রওনা দিয়েছিলেন ১৯ বছর বয়সী আলিয়া। পরিবারের কাছে তিনি বলেছিলেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু সেটি ছিল একটি অজুহাত। আসল কারণ ছিল—বিয়ের হাত থেকে পালানো।
১০ ঘণ্টা আগে