মসজিদে শিরনি বিতরণ নিয়ে বিরোধ, পিটুনিতে আহত বাক্প্রতিবন্ধী যুবক
মৌলভীবাজারের জুড়ীতে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে মুনিম আহমদ (২৫) নামে এক বাক্প্রতিবন্ধী যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল....


চা-বাগানের নালায় পড়েছিল শ্রমিকের লাশ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি চা-বাগানের নালা থেকে রামবচন গোয়ালা নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মামলা-বাণিজ্যের অভিযোগ বাদীর
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় মৌলভীবাজারের জুড়ীতে আব্দুল আলীম শেলু (৪৫) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার বাদী ও সাক্ষী থানায় উপস্থিত হয়ে গ্রেপ্তারের বিরোধিতা করেন। তাঁদের অভিযোগ, পুলিশ মামলাকে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছে।

ভিকারুননিসার ছাত্রী মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন বাবা, ডুবে প্রাণ গেল দুজনেরই
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী হালিমা মোহাম্মদ (১৮)। এবার তার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। ঈদুল আজহায় বাড়িতে বেড়াতে এসে বাবা বাবুল আহমেদ বাবুর (৬০) সঙ্গে পুকুরে নেমেছিল সাঁতার শিখতে। কিন্তু হালিমার সাঁতার শেখা আর হয়নি। বাবার হাত ফসকে ডুবে মারা যায়।












