
মৌলভীবাজারের জুড়ীতে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে মুনিম আহমদ (২৫) নামে এক বাক্প্রতিবন্ধী যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মসজিদে শিরনি বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ভাই রাশিদ আলী, তাঁর ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১২ জন মুনিমের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা মুনিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাক্প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমদ বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে। এ ছাড়া জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে তিন লেনের বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে।
৭ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় কথা পাল নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কথা পাল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইয়াকাটা গ্রামের বাবলা পালের মেয়ে।
৯ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন, মাদক সেবনরত তিনজন এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ মিনিট আগে
রাজধানীর আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন মো. বশির (৪৭) নামের এক বিএনপি নেতা। তিনি জখম নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছেলে মো. ছিফাত উল্লাহ হৃদয়...
১৫ মিনিট আগে