পদ্মায় বাসডুবিতে দুই নারীর মরদেহ উদ্ধার, সাঁতরে তীরে উঠেছেন ৪৫ যাত্রীর ১১ জন
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। জেলা সিভিল সার্জন এস এম মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।


পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে ৬৬ হাজার টাকায়। আজ বৃহস্পতিবার ভোরে জেলে ইসহাক হালদারের জালে মাছটি আটকা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

নুরাল পাগলার আস্তানায় হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম রিপন রায় (২৯)।

নুরাল পাগলার আস্তানায় হামলা: আরও ১ যুবক গ্রেপ্তার
গত ৫ আগস্ট জুমার নামাজের পর ’ ইমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওই হামলায় পুলিশসহ প্রায় অর্ধশত মানুষ আহত হন এবং নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন।












