প্রতিযোগিতামূলক বিশ্বে নেতৃত্বের গুণাবলির বিকাশ প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম এমন এক অনন্য উদ্যোগ, যা বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের বিনা মূল্যে নেতৃত্ব বিকাশের সুযোগ করে দিচ্ছে।
কেন অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম
এই অনলাইন প্রোগ্রামটিতে শিক্ষার্থীরা পড়াশোনা বা অন্য কাজের পাশাপাশি অংশ নিতে পারবেন। হার্ভার্ড বিজনেস স্কুলের সহায়তায় তৈরি বিভিন্ন পেশাগত উন্নয়নের উপকরণ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালিত লিডারশিপ কোর্স এবং বিশ্বমানের শিক্ষকদের মাস্টারক্লাস প্রোগ্রামটির অন্যতম আকর্ষণ।
প্রোগ্রামের কাঠামো ও মডিউল
মডিউল ১: ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন (৩ সপ্তাহ):
মডিউল ২: অ্যাস্পায়ার হরাইজনস কোর্স (৫ সপ্তাহ)
মাস্টারক্লাস ও ইমার্সিভ লার্নিং
প্রোগ্রামের অংশগ্রহণকারীরা বিশ্বখ্যাত শিক্ষকদের কাছ থেকে সরাসরি লিডারশিপ ও প্রফেশনাল স্কিল শেখার সুযোগ পাবেন।
অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামের সুবিধা
অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম শুধু একটি কোর্স নয়, এটি একটি চলমান নেটওয়ার্ক। যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে বিভিন্ন লিডারশিপের সুযোগ, পরামর্শদাতা ও অর্থায়নের সুযোগ পেতে পারেন। বিশ্বব্যাপী নেতৃত্ব বিকাশে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি ব্যতিক্রমী সুযোগ। কোর্স শেষে অংশগ্রহণকারীরা অ্যাস্পায়ার ইনস্টিটিউটের অন্যান্য লিডারশিপ প্রোগ্রাম, মেন্টরশিপ ও উচ্চশিক্ষায় ফান্ডিংয়ের যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন।
যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া
এই প্রোগ্রামে আবেদন করতে শিক্ষার্থীদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে এবং প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সদ্য স্নাতক পাস হতে হবে। পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এই প্রোগ্রামের জন্য যোগ্য নন। ২০২৫ সালের কোহর্ট ২-এর জন্য আবেদন গ্রহণ চলছে, আবেদনের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫।
আবেদন করা যাবে এই সাইটের মাধ্যমে।

ব্যবসা, ক্যারিয়ার কিংবা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রতিযোগিতায় মেতে উঠি। সবার আগে যাওয়ার এই দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে অনেক সময় লড়াইয়ের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। অথচ প্রখ্যাত উদ্যোক্তা, পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারী পিটার থিয়েল তাঁর আলোচিত বই ‘জিরো টু ওয়ান’-এ তুলে ধরেছেন ভিন্ন এক দর্শন।
৬ দিন আগে
মো. জাহিদ হাসান নাইম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক শেষ করেছেন। এরপর তিনি পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তাঁর মেধাক্রম ছিল ৪। ভাইভা বোর্ডের...
০৭ মার্চ ২০২৬
গাজীপুর-জয়দেবপুরের শহরতলি থেকে শুরু হওয়া আবুল নুরুজ্জামানের যাত্রা তাঁকে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনার পর বৃত্তি নিয়ে তিনি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।
০৭ মার্চ ২০২৬
আপনার বয়স ২২। সদ্য স্নাতক শেষ করেছেন। সমাবর্তনের মঞ্চ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম বা লিঙ্কডইনের ফিড—সবখানেই এক পরামর্শ ঘুরেফিরে আসে: নিজের প্যাশন অনুসরণ করুন, যা ভালোবাসেন, সেটাই করুন।
০৭ মার্চ ২০২৬