
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করতে পাকিস্তানি প্রতিনিধিরা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর শুল্ক ঘোষণা করে। যদিও পরে শুল্কের বেশির ভাগ অংশই কিছুদিনের জন্য স্থগিত করে বেজলাইন ১০ শতাংশ শুল্ক সবার জন্যই নির্ধারণ করা হয়। তবে এই শুল্ক কার্যকর হলে পাকিস্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক হতে পারে ২৯ শতাংশ। এর ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির সঙ্গে পাকিস্তানের ৩ বিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত হ্রাস পেতে পারে।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে ফোনে কথা বলার মাধ্যমে পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। তবে মন্ত্রণালয় সফরের বিষয়ে কোনো অবস্থান জানায়নি।
মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর যৌথ বিমানঘাঁটি অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আসছেন।’ মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘আপনারা জানেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি আছি।’
এ সময় তিনি ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতকে ইঙ্গিত করে বলেন, ‘এবং তারা যদি একে অপরের সঙ্গে যুদ্ধ করে, তবে আমি তাদের সঙ্গে কোনো চুক্তি করতে আগ্রহী হব না। আমি এটাই চেয়েছিলাম এবং আমি তাদের জানিয়ে দিয়েছিলাম।’
এদিকে, যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপরও ২৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। রয়টার্স গত সপ্তাহে জানিয়েছে, ভারত ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার সময় মার্কিন সংস্থাগুলোকে ৫০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিনিয়োগ চুক্তির—মূলত ফেডারেল সংস্থাগুলো থেকে—দরপত্র দাখিলের অনুমতি দিতে পারে।
ট্রাম্পের শুল্ক পাকিস্তানের গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানির ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন থিংক ট্যাংক পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস। তারা সতর্ক করেছে যে, এই শুল্ক দেশের রপ্তানি খাতের ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলতে পারে, যার ফলে বছরে ১ দশমিক ১-১ দশমিক ৪ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

অনলাইন পেমেন্টকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ চালু করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া এই সেবার মাধ্যমে অনলাইন লেনদেনের সময় প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড...
৩ ঘণ্টা আগে
চুলের যত্নের পণ্য লিলি সিরাম ওয়েল এখন দেশের বিভিন্ন প্রান্তে সহজেই পাওয়া যাচ্ছে। সুপারশপ ও মডার্ন ট্রেড আউটলেটের পাশাপাশি শহর, উপজেলা ও গ্রামাঞ্চলের কসমেটিকস, বিউটি স্টোর এবং মুদি-মনোহরি দোকানেও পণ্যটি বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
১ দিন আগে
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। গতকাল বৃহস্পতিবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধির পর আজ শুক্রবার বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। সব মিলিয়ে টানা দুই দিনে সোনার দাম বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার...
১ দিন আগে
কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং—তিন ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়ে ২০২৫-২৬ অর্থবছর শেষ করেছে চট্টগ্রাম বন্দর। পরিচালন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় ও উদ্বৃত্তেও ইতিহাস সৃষ্টি করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি। বিদায়ী অর্থবছরে কর-পরবর্তী উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৫ কোটি টাকার বেশি।
২ দিন আগে