
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এদিন বিকাল ৩টায় অর্থ উপদেষ্টার দ্বায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিএসইসি আসেন ড. সালেহউদ্দিন আহমেদ। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, শেয়ারবাজারের বর্তমান যে সমস্যা, এটা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যা আমরা সমাধানের চেষ্টা করব।
পুঁজিবাজারের জন্য আন্তর্জাতিক মানের নীতিকাঠামো তৈরির ইঙ্গিত দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। তিনি বলেন, ‘আগের ব্যবস্থাগুলো যতরকম আছে, সবকিছু রিমুভ করে যাতে ইন্টারন্যাশনালি ভালো শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে, সেই চেষ্টা করব। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেওয়ার জন্য। মিডিয়াম ও লং টার্ম পরিকল্পনা হাতে নেওয়া হবে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘তারল্য সমস্যার সমাধান ও মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েটলি দুই-একটি (উদ্যোগ) দেখতে পাবেন। আমাদের যেটা লিমিট, সেটাই দিতে সম্ভবপর হব।’
উপদেষ্টা চলে যাওয়ার পর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘গতকাল সাংবাদিকদের সঙ্গে যেসব নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোই আজকে তুলে ধরেছি। এখন অর্থমন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আশা করি, দ্রুত ফলাফল পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘উনি (অর্থ উপদেষ্টা) শুধু আমাদের সঙ্গে নয়, পুঁজিবাজার তদন্ত কমিটির সঙ্গেও আলোচনা করেছেন। নেগেটিভ ইক্যুইটি, লিকুইডিটি সাপোর্ট, ট্যাক্সের রিফর্ম, বাইব্যাক, ব্যাংকের রিফর্ম সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে