Ajker Patrika

বিশ্বকাপে জায়গা করে নিতে নেইমারের অস্ত্রোপচার

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপে জায়গা করে নিতে নেইমারের অস্ত্রোপচার
বিশ্বকাপে জায়গা পেতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার কি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন—এর উত্তর জানতে এখনো এক মাসের অপেক্ষা। কারণ, ১৮ মে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করবেন। আনচেলত্তির চাওয়া, পূর্ণ ফিট খেলোয়াড়েরাই বিশ্বকাপ দলে সুযোগ পাবেন। নেইমার বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।

নিত্যসঙ্গী চোটের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে প্রায় আড়াই বছর দূরে রয়েছেন নেইমার। সান্তোসের হয়ে নিয়মিত খেললেও সেই অর্থে ঝলক দেখাতে পারছেন না। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানা গেছে, নেইমার কদিন আগে হঠাৎই অস্ত্রোপচার করিয়েছেন। কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সান্তোস কোচ কুকা বলেছেন, ‘ফিফা আন্তর্জাতিক বিরতিতে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছে নেইমার। অনুশীলন করেনি।’

সবশেষ ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন বলে জানিয়েছে মার্কা। স্প্যানিশ সংবাদমাধ্যম বলেছে, ‘কয়েক মাস পর এখন অপারেশন থিয়েটারে ফিরেছেন নেইমার। প্লাটিলেট সমৃদ্ধ প্লাসমা ব্যবহার করছেন। হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্থ টিস্যুকে শক্তিশালী করতেই এই অস্ত্রোপচার।’

মার্চ মাসের আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে এই দুই ম্যাচের দলে জায়গাই হয়নি নেইমার। এদিকে বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাসের মতো সময়। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ জায়গা করে নিতে নেইমার পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মার্কা বলেছে, ‘আন্তর্জাতিক বিরতিতে নেইমার চিকিৎসার সিদ্ধান্ত নেন। সে সময়ে তিনি ব্রাজিল দলে জায়গা করে নেওয়ার আশায় ছিলেন। বিশ্বকাপের কয়েক মাস আগে সম্পূর্ণ ফিট থাকতে চান তিনি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে যেন ২৬ জনের দলে তাঁকে নেন কোচ কার্লো আনচেলত্তি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’

২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হয়েছেন আনচেলত্তি। আর নেইমার সবশেষ আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। আনচেলত্তির দলে তাই খেলার সুযোগ মেলেনি নেইমারের। সবশেষ দুই প্রীতি ম্যাচের মধ্যে ফ্রান্সের কাছে ব্রাজিল হেরেছে। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের ম্যাজিকে জেতে ব্রাজিল।

আনচেলত্তির বিশ্বকাপের দল ঘোষণার আগে সান্তোসের জার্সিতে নেইমারের কাছে এখন প্রত্যেক ম্যাচ গুরুত্বপূর্ণ। কিন্তু দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি খেলার সুযোগ পান কি না, সেটা বড় প্রশ্ন। সূত্রের বরাতে কদিন আগে ইএসপিএন জানিয়েছে, আনচেলত্তি নাকি এরই মধ্যে বিশ্বকাপের দল চূড়ান্ত করে ফেলেছেন। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

খাবারের জন্য রক্ত বিক্রি করা এই বিলিয়নিয়ারের জীবনের ৬ শিক্ষা

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকেরা ঐক্যবদ্ধ: বিবৃতি

অচেতন মোজতবার চিকিৎসা চলছে ইরানেই, জড়িত নেই সিদ্ধান্ত গ্রহণে—টাইমসের প্রতিবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত