
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
ফ্রান্সের মরবিহান শহরে ঘরোয়া ফুটবলের গিলিয়ার্স-মোরন ম্যাচে ২৪ ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়েছে। ফরাসি সংবাদপত্র আউস্ট ফ্রান্সের প্রতিবেদন অনুযায়ী, ৩১ মার্চ অনুষ্ঠিত এই ম্যাচে অংশ নিয়েছিলেন ২৭ ফুটবলার। লাল কার্ড দেখা ২৪ ফুটবলারের ১৩ ফুটবলার গিলিয়ার্সের এবং মোরনের ছিলেন ১১ ফুটবলার।
মোরন-গিলিয়ার্স ম্যাচে শেষ বাঁশি বাজার পর মোরনের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে তাঁর ছেলেকে রক্ষা করতে গেলেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই সংঘর্ষে অংশগ্রহণকারী অংশগ্রহণকারীদের অনেকে লাঠি ব্যবহার করেছিলেন। পরে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যাশনাল গেন্ডারমারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে মারামারি প্রায় শেষ হয়ে গিয়েছিল।
মোরন-গিলিয়ার্স ম্যাচে ২৪ লাল কার্ড দেখানোর ঘটনায় আঞ্চলিক শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এই ঘটনার পর্যালোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। তাতে করে দুই ক্লাবের ওপর কঠোর শাস্তি আরোপ করা হতে পারে। ২৪ লাল কার্ডের এই ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও পরিবহন সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার অনুদানে একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকার তিন দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি ১২ লাখ টাকার সমান। প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে..
১ ঘণ্টা আগে
বিগত দশ বছরের দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ সালের ন্যাশনাল রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরান সংঘাত দীর্ঘায়িত হতে পারে এই আশঙ্কায় দেশের জ্বালানি খাত ও জ্বালানি সংগ্রহ ব্যবস্থায় বড় ধরনের পুনর্গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে তার আগে স্বল্পমেয়াদে ভোক্তা ও ব্যবসার ওপর এই সংকটের প্রভাব কমানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
৫ ঘণ্টা আগে
খুব বেশিদিন আগের কথা নয়, ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’ (আরবিআই) দেশটির উচ্চ প্রবৃদ্ধি ও নিম্ন মুদ্রাস্ফীতির পরিবেশকে একটি ‘গোল্ডিলকস’ মুহূর্ত (সবকিছু অনুকূলে থাকা অবস্থা) হিসেবে অভিহিত করেছিল। কিন্তু সেই মুহূর্ত ক্ষণস্থায়ী বলেই প্রমাণিত হলো।
৬ ঘণ্টা আগে