
মোটরসাইকেল নির্মাতা কোম্পানি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি সিরিজের এবিএস মডেলের মোটরবাইক। নতুন প্রজন্মের এবিএস প্রযুক্তিসমৃদ্ধ এই বাইকে যুক্ত করা হয়েছে রেসে ট্র্যাকে ব্যবহৃত বিশেষ অ্যালগোরিদম, যা মোড় ঘোরানোর সময়ে ন্যূনতম গতি কমিয়ে চালককে প্রদান করে কর্নারিং সুবিধা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোটরবাইক লঞ্চিং ইভেন্টের শুভ উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন। অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, হেড অব ফিন্যান্স সহদেব কুমার দাস এফসিএ, ডিজিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে টিভিএস মোটর কোম্পানির আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়াক বলেন, ‘আমরা অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি সিরিজে এবিএস যুক্ত করতে পেরে আনন্দিত। চালকেরা এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিতপূর্বক অ্যাপাচি আরটিআর ১৬০ টুভির শক্তিশালী ইঞ্জিনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবে। বাংলাদেশ সত্যিই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার, যেখানে সেরা প্রযুক্তির ইঞ্জিন, ব্রেকিং সিস্টেম ও আকর্ষণীয় ডিজাইনের মোটরসাইকেল প্রদানে আমরা বদ্ধপরিকর।’
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসেন বলেন, ‘দেশের মোটরসাইকেলপ্রেমীদের কাছে অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি মডেলটি আক্রমণাত্মক ও আকর্ষণীয় ডিজাইনের খুবই পছন্দের একটি মোটরসাইকেল। এবিএস সংযোজন করায় মোটরসাইকেলটি হবে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য। আকর্ষণীয় সব ফিচার, গঠনশৈলী, পারফরমেন্স এবং সর্বশেষ এবিএস সংযোজনের মাধ্যমে অ্যাপাচি আরটিআর সিরিজের এই বাইক বাংলাদেশের বাজারে আরেকটি জনপ্রিয় মোটরসাইকেল হয়ে উঠবে।’
এই মোটরসাইকেলে রয়েছে ১৫৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুলড, ২টি ভাল্বসমৃদ্ধ ইঞ্জিন, যা কিনা ৮৫০০ আরপিএম-এ ১৫.২ ব্রেক হর্স পাওয়ার ও ৬০০০ আরপিএম-এ ১৩.০১ নিওটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে আরও রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স। সুপার মোটো এবিএস এর সঙ্গে সামনের চাকায় রয়েছে ২৭০ মিলিমিটারের পেটাল ডিস্ক এবং পেছনের চাকায় ১৩০ মিলিমিটারের ড্রাম ব্রেক। এই এডিশনে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, যার এলইডি কালারটি নীল থেকে সাদা করা হয়েছে। এর স্বতন্ত্র সোনালি রঙের সামনের ফর্কটি হুইলবেজের সৌন্দর্য বাড়িয়ে তোলে বহু গুণ। এর মজবুত চ্যাসিস চালককে সোজা রাস্তা এবং মোড় ঘোরার সময় দেয় সমান আত্মবিশ্বাস। এই মোটরসাইকেলে টিভিএসের নিজস্ব ডিজাইনের বিশেষ টায়ার রিমোরা ব্যবহার করা হয়েছে। এই টায়ারে উন্নতমানের রাবারের সঙ্গে বেশি পরিমাণ সিলিকা মেশানো হয়েছে, যা বাইক রেসের সময় গ্রিপিং ও ব্রেকিংয়ের সক্ষমতা বাড়িয়ে দেবে কয়েক গুণ।
অ্যাপাচি আরটিআর ১৬০ এবিএসের বিশেষ মূল্য ২ লাখ ৯ হাজার ৯০০ টাকা এবং এটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম ও ডিলার পয়েন্টে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন

উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, রাজস্ব ঘাটতি ও আর্থিক খাতের চাপের মধ্যে অর্থনীতিতে গতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে শুধু সরকারি ব্যয় বাড়িয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।
৭ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই এখন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা কৃষি উৎপাদনে ধাক্কা—সবকিছুর ভার বহন করছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।
৭ ঘণ্টা আগে
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের বাড়তি সুদহার, ডলার-সংকট এবং বিনিয়োগে দীর্ঘ স্থবিরতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে বড় বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ বিনিয়োগের লক্ষ্য ধরা হচ্ছে...
৭ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
১২ ঘণ্টা আগে