
এনআরবিসি ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) তিন সপ্তাহব্যাপী বনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রধান মিসেস ফাহমিদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং খাতে টেকসই সাফল্যের জন্য দক্ষ, দায়িত্বশীল ও প্রযুক্তিবান্ধব মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। নতুন কর্মকর্তাদের শুধু পেশাগত জ্ঞান অর্জন করলেই হবে না, সততা, গ্রাহকসেবার মানসিকতা ও নেতৃত্বের গুণাবলিও ধারণ করতে হবে। দক্ষ ব্যাংকার ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এনআরবিসি ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘দক্ষ জনশক্তি যেকোনো প্রতিষ্ঠানের প্রধান শক্তি। প্রযুক্তির ব্যবহার বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে পারদর্শী জনবল আগামীর ব্যাংকিং খাতের নেতৃত্ব দেবে। আমরা ব্যাংকারদের দক্ষ করে গড়ে তুলতে বহুমুখী প্রশিক্ষণের উদ্যোগ বাস্তবায়ন করছি।’
এইচআরটিডিসি কর্তৃক আয়োজিত তিন সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও করপোরেট সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
৯ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১৪ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে